কমিউনিটি ০৬ আগস্ট ২০২৬

জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে বিপ্লব সমাবেশ অনুষ্ঠিত

post

৫ আগষ্ট, বোধবার, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষ্যে "৩৬ জুলাই এলায়েন্স, ইউকে"-র উদ্যোগে লন্ডনের  ঐতিহাসিক আলতাব আলী পার্কে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়। 

৩৬ জুলাই এলায়েন্স, ইউকে'র কনভেনর জনাব আব্দুল লতিফের সভাপতিত্বে উক্ত সমাবেশে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সর্বজন শ্রদ্বেয় কমিউনিটি ব্যাক্তিত্ব,বিশিষ্ট শিক্ষাবিদ, গ্লোবাল ভয়েস অব জাস্টিস এর সভাপতি ড. হাসনাত হোসাইন এমবিই। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপের প্রধান মুখপাত্র আন্তর্জাতিক আইনজীবী ব্যারিস্টার আবু বকর মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদের সালেহ, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক চেয়ার ব্যারিস্টার আতাউর রহমান, নিউহাম কাউন্সিলর সাবেক ডেপুটি স্পিকার  ব্যারিস্টার নাজির আহমদ,টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক স্পীকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের অন্যতম মুখপাত্র ব্যারিস্টার ফখরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক জনাব অলিউল্লাহ নোমান, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নুরুল গাফফার ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের অন্যতম  মুখপাত্র ড. শামসুল আলম গোলাপ, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মুফতি সালেহ আহমদ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব নুর বক্স,। স্বাগত বক্তব্য রাখেন ৩৬ জুলাই এলায়েন্স ইউকের সংগঠক সিরাজুল ইসলাম শাহীন। 

এলায়েন্সের যুগ্মআহ্বায়ক ব্যারিস্টার বদরে আলম দিদার ও সদস্য সচিব শাহরিয়ার আলম শিপার এর যৌথ পরিচালনায় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের ইউকের আহবায়ক বেলাল হোসেন, শহীদ ওসমান হাদীর ভাই শরীফ ওমর হাদী, ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটসের সভাপতি জনাব জাকের হোসেন চৌধুরী, জাস্টিস ফর জুলাইয়ের সভাপতি আমিন উদ্দিন জাস্টিস ফর ভিকটিম এর সভাপতি জহিরুল ইসলাম, নিরাপদ বাংলাদেশ চাই এর সভাপতি মুসলিম খান, অনলাইন এক্টিভিস্ট ফোরামের সভাপতি জয়নাল আবেদীন, রাইটস অব দ্যা পিউপল এর সভাপতি আসাদুজ্জামান শাফি। 

প্রধান অতিথি ড. হাসনাত  হোসাইন MBE বলেন , জাতির কাছে তারেক সাহেব  জুলাই সনদ  বাস্তবায়নের ওয়াদা করেছেন ; তা না করলে তিনি ওয়াদা বরখেলাফকারী হিসেবে চিহ্নিত হবেন।  

প্রধান বক্তা বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের প্রধান মুখপাত্র  ব্যারিস্টার আবু বকর মোল্লা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে এবং এর দায় বিএনপিকেই নিতে  হবে।

সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের আকাংখার আলোকে বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজানোর কোন বিকল্প নেই। অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন করে বাংলাদেশে আইনের শাসন, গণতন্ত্রের সমৃদ্ধিকরণ এবং ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ চিরতরে রুদ্ধ করতে হবে। 

সমাবেশে শুরুতেই মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মিজানুর রহমান। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে মেসেজ কালচারাল গ্রুপ ও ওয়াননেস কালচারাল গ্রুপ। লন্ডন প্রবাসী নানা বয়স ও পেশার বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত ব্যাপক উপস্থিতি শহীদ আলতাব আলী পার্কে গতকাল জুলাই বিপ্লব বার্ষিকী উদযাপনে এক অনন্য আমেজ তৈরী করেছিল।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner