টাওয়ার হ্যামলেটসকে ভালোবাসার যত কারণ, সেগুলো উদযাপনের সুযোগ নিয়ে এসেছে “সামার অব ফান ২০২৬”। পরিবার, শিশু, কিশোর-তরুণ ও সব বয়সী বাসিন্দাদের জন্য পুরো গ্রীষ্মজুড়ে আয়োজন করা হয়েছে নানা ধরনের ফ্রি কার্যক্রম, যার মধ্যে রয়েছে পারিবারিক ফান ডে, নতুন হেরিটেজ ট্রেইল, বাগান পরিচর্যা, খেলাধুলা, রিডিং চ্যালেঞ্জ, সৃজনশীল কর্মশালা এবং আরও অনেক কিছু।
এই কর্মসূচির মাধ্যমে বাসিন্দারা একত্রিত হওয়ার, নতুন অভিজ্ঞতা অর্জনের, সচল ও সক্রিয় থাকার, স্থানীয় ইতিহাস আবিষ্কার করার এবং টাওয়ার হ্যামলেটসের প্রাণবন্ত কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। স্কুলের গ্রীষ্মকালীন ছুটিজুড়ে কেউ পার্কে পরিবার নিয়ে সময় কাটাতে পারবেন, কেউ তাজা ফল ও সবজি সংগ্রহের অভিজ্ঞতা অর্জন করবেন, আবার কেউ অংশ নেবেন সৃজনশীল, সাংস্কৃতিক কিংবা ক্রীড়াভিত্তিক কার্যক্রমে।
টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার ফর লেজার, কালচার অ্যান্ড ট্যুরিজম, কাউন্সিলর মিনারা খাতুন বলেন, "গ্রীষ্মকাল হওয়া উচিত সুন্দর স্মৃতি তৈরি, নতুন কিছু চেষ্টা করা এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর একটি বিশেষ সময়। “সামার অব ফান ২০২৬” ঠিক সেই সুযোগই এনে দিচ্ছে। আমরা গর্বিত যে শিশু, কিশোর-তরুণ এবং সব বয়সী বাসিন্দাদের জন্য এমন একটি চমৎকার বিনামূল্যের কর্মসূচি আয়োজন করতে পেরেছি, যা তাদের সক্রিয় হতে, সৃজনশীলতা বিকাশ করতে, নতুন দক্ষতা শিখতে এবং আমাদের বারার নানা সুযোগ-সুবিধা উপভোগ করতে সহায়তা করবে। পার্কে পারিবারিক ফান ডে, রোমাঞ্চকর যুব কার্যক্রম, রিডিং চ্যালেঞ্জ, বাগান পরিচর্যা সেশন এবং কমিউনিটি ইভেন্ট - সবার জন্যই রয়েছে উপভোগ করার মতো কিছু না কিছু। “সামার অব ফান” মূলত কমিউনিটিগুলোকে একত্রিত করা, আমাদের অসাধারণ স্থানীয় স্থানগুলো উদযাপন করা এবং বাসিন্দাদের টাওয়ার হ্যামলেটসকে ভালোবাসার আরও অনেক কারণ খুঁজে পেতে সহায়তা করা।"
এবারের কর্মসূচিতে মাইল এন্ড পার্ক চিলড্রেনস পার্ক এবং হোয়াইটহর্স ওপেন স্পেসে বড় পরিসরের পারিবারিক ফান ডে আয়োজন করা হবে, যেখানে থাকবে খেলাধুলা, আর্টস অ্যান্ড ক্রাফটস, স্মুদি বাইক, সফট প্লে এবং আরও অনেক আকর্ষণীয় কার্যক্রম। শিশুদের জন্য হাতে-কলমে বাগান পরিচর্যার সেশনও থাকবে, যেখানে তারা শিখতে পারবে কীভাবে ফল ও সবজি জন্মায়, নিজের হাতে ফসল সংগ্রহ করতে পারবে এবং প্রকৃতি সম্পর্কে নতুন তথ্য জানতে পারবে।
বারার আইডিয়া স্টোর ও লাইব্রেরিগুলোতে আয়োজন করা হবে “রিড টু দ্যা বিট সামার রিডিং চ্যালেঞ্জ,” “লেগো বিল্ড দ্যা চেঞ্জ” সৃজনশীল কার্যক্রম এবং বিভিন্ন বিশেষ অনুষ্ঠান। অন্যদিকে, ইয়াং টাওয়ার হ্যামলেটস্-এর মাধ্যমে তরুণদের জন্য থাকবে কর্মশালা, ভ্রমণ, সামাজিক অনুষ্ঠান এবং খেলাধুলার সুযোগ।
এছাড়া ‘অল পয়েন্টস্ ইস্ট‘-এর “ইন্ দ্যা নেইবারহুড” কর্মসূচির অংশ হিসেবে চার দিনব্যাপী ফ্রি বিনোদনের আয়োজন থাকবে, যেখানে লাইভ সঙ্গীত, থিয়েটার, খেলাধুলা এবং পারিবারিক নানা কার্যক্রম উপভোগ করা যাবে।
এই সামারে নতুন কিছু শিখতে, সক্রিয় থাকতে, পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটাতে এবং টাওয়ার হ্যামলেটসের সেরাটা উপভোগ করতে অংশ নিন “সামার অব ফান ২০২৬” -এ।
বারাজুড়ে অনুষ্ঠিতব্য সকল আয়োজন সম্পর্কে জানতে “সামার অব ফান ২০২৬” -এর পূর্ণ কর্মসূচি দেখতে ভিজিট করুনঃ Summer activities 2026








