কমিউনিটি ২৫ জুলাই ২০২৬

লন্ডনে ষাটোর্ধ্ব বয়সে আবারো গ্রাজুয়েশন করায় সৈয়দ জহুরুল হক সংবর্ধিত

post

বাংলাদেশের সাবেক শিক্ষকবর্তমানে যুক্তরাজ্যে বসবাসরতশিক্ষাবিদপ্রবীণ সাংবাদিক সৈয়দ জহুরুল হক (ডিপিএসআইযুক্তরাজ্যের কেন্টারবারী ইউনিভার্সিটি থেকে আবারো এই ষাটোর্ধ্ব বয়সে গ্রাজুয়েশন সম্পন্ন করায় লন্ডনের দর্পণ বুক ক্লাবের আয়োজনে বিশিষ্টজনদের উপস্থিতিতে তাঁকে সম্মাননা প্রদান করা হয়।

বুধবার২২ জুলাইপূর্ব লন্ডনে দর্পণ বুক ক্লাবের কার্যালয়ে বুক ক্লাবের সভাপতিপ্রবীন সাংবাদিককবি রহমত আলীর সভাপতিত্বে  প্রীতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি প্রানবন্ত সঞ্চালনা করেনসাবেক অধ্যক্ষলেখক-সম্পাদক মুহাম্মদ শাহেদ রাহমান।  সম্মাননা প্রীতি সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেনশিক্ষক আফজল হোসেন সিদ্দিক 

কবিসাংবাদিক রহমত আলীর স্বাগত বক্তব‍্যে শুরু হওয়া অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষক সৈয়দ জহুরুল হকের জীবনীপাঠ করেনযুক্তরাজ‍্যে সফররত সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর প্রফেসর মোয়াজ্জম হোসেন।  অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেনব্রিকলেন ট্রাস্টের চেয়ার  দর্পণ বুক ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শাহ মুনিমপ্রবীন কমিউনিটি এক্টিভিস্ট  সাবেক কাউন্সিলর উসমান গনিলন্ডন বারা অব টাওয়ার হ‍্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেনগবেষক ডক্টর আনসার আহমদ উল্লাহঅধ্যাপক সাজিদুর রহমানপ্রিন্সিপাল সানোয়ার আলী কয়েছ।

অন‍্যান‍্যদের মধ‍্যে আরো বক্তব্য রাখেনইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি কবি ইমদাদুন খানমএসিসটেন্ট সেক্রেটারি  চ‍্যানেল এনআরবি ইউকের সম্পাদক  রহমান অলিকমিউনিটি এক্টিভিস্ট নাজমুল হুদাআবুল বাশারনাহিদ জায়গীরদারবিবিএন সম্পাদক কবি সাজ্জাদ হোসেনকমিউনিটি এক্টিভিস্ট ফারুক আহমদনুরুল হক  ফজলু আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষক সৈয়দ জহুরুল হককে উত্তরীয় পরিয়ে দেন অতিথি শাহ মুনিম  আহবাব হোসেন  সার্টিফিকেট তুলে দেন কবি রহমত আলী  কবি ইমদাদুন খানম। ক্রেস্ট তুলে দেন ডক্টর আনসার আহমেদ উল্লাহ  নাজমুল হুদা 

অনুষ্ঠানে শিক্ষক সৈয়দ জহুরুল হককে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেনআবারো এই ষাটোর্ধ্ব বয়সে গ্রাজুয়েশন যুক্তরাজ‍্যে সম্পন্ন করা অবশ‍্য ধৈর্য্য  অধ‍্যাবসায় ছাডা সম্ভব নয়। আর ইচ্ছে থাকলে যে সম্ভব তা তিনি করে দেখালেন। শিক্ষার কোন বয়স নেইশেষ নেইমৃত‍্যুর পূর্ব পর্যন্ত শিক্ষা অর্জন করা সম্ভব। শিক্ষক সৈয়দ জহুরুল হক বিলেতে প্রেরণা  উদাহরণ হয়ে থাকবেন। বক্তারা আরো বলেনএই বিলেতে বাংলা ভাষা  শিল্পসংস্কৃতির সুরক্ষায় যুক্তরাজ‍্যে বসবাসরত সচেতন ব্রিটিশ বাংলাদেশিরা পূর্বের মতো আবারো ঘুরে দাঁড়াতে হবেদায়িত্বশীল হতে হবে। না হয় প্রবাসে বাংলা ভাষা  সংস্কৃতি চর্চা একদিন হারিয়ে যাবে। আর গুণীজনদের কদর এরকম সবসময়ই করতে হবে।

সংবর্ধনার জবাবে আলোকিত মানুষ শিক্ষক সৈয়দ জহুরুল হক - আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর এই প্রাপ্ত সম্মানকে নিজের পরিবার  প্রবাসী কমিউনিটির মানুষদের উৎসর্গ করেন। ভবিষ্যতে আরও ভালো কাজের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner