গ্রাম বাংলা ০৫ জুলাই ২০২৬

হেরোইনসহ সাবেক ইউপি সদস্যের পরিবারের ৪ জন গ্রেফতার

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন ) চাঁপাইনবাবগঞ্জে: সদর উপজেলার রেহাইচর ফুলকুড়ি এলাকায় অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি হেরোইনসহ একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ।আজ রোববার বিকেলে ফুলকুড়ি স্কুলসংলগ্ন আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ২০টি প্লাস্টিকের প্যাকেটে রাখা ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।আটকরা হলেন, বাড়ির মালিক আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মাসিরুন বেগম (৫০) এবং দুই ছেলে শুকুদ্দি (৩৪) ও মাসুদ রানা (১৮)।আব্দুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য (মেম্বার)।এ ঘটনায় বিকেল ৫টার দিকে সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আটক আব্দুর রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা রয়েছে।তিনি আরও জানান, অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনের পাশাপাশি ছয়টি মোবাইল ফোন, একটি স্বর্ণের আংটিসহ মোট আটটি আংটি, একটি পাসপোর্ট এবং মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানায় পুলিশ।সদর উপজেলার রেহাইচর ফুলকুড়ি এলাকায় অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি হেরোইনসহ একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ।আজ রোববার বিকেলে ফুলকুড়ি স্কুলসংলগ্ন আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ২০টি প্লাস্টিকের প্যাকেটে রাখা ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।আটকরা হলেন, বাড়ির মালিক আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মাসিরুন বেগম (৫০) এবং দুই ছেলে শুকুদ্দি (৩৪) ও মাসুদ রানা (১৮)। আব্দুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য (মেম্বার)।এ ঘটনায় বিকেল ৫টার দিকে সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আটক আব্দুর রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা রয়েছে।তিনি আরও জানান, অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনের পাশাপাশি ছয়টি মোবাইল ফোন, একটি স্বর্ণের আংটিসহ মোট আটটি আংটি, একটি পাসপোর্ট এবং মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানায় পুলিশ।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner