টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ রাজধানীর বনানী থেকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আফতাব অটোমোবাইলসের পরিচালক মো. সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৪ জুন) ভোরে বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রাত থেকেই ওই বাসাটি বনানী থানা পুলিশের সহযোগিতায় ঘেরাও করে রেখেছিল তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে ডিএমপির বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ রাতে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানে গ্রেফতার করতে এসেছিল। শুনেছি, তাকে গ্রেফতার করা হয়েছে।তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আফরোজা খানম বলেন, ‘নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে বলে শুনেছি। কিন্তু অভিযানে থাকা দল এখনো আসামিকে থানায় নিয়ে আসেনি।পুলিশ সূত্রে জানা যায়, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ২০২৫ সালে একটি মামলা হয়। ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তারপর তাকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্রে জানা গেছে, নাভানা গ্রুপ ও আফতাব অটোমোবাইলসের শ্রমিকদের বকেয়া পাওনার অভিযোগে ওই মামলাটি করা হয়েছিল।
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার








