টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যে নতুন মোড় এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরানের সঙ্গে একটি চুক্তি ‘সম্পূর্ণভাবে সম্পন্ন’ হয়েছে। তবে চুক্তিতে ইরানের আনুষ্ঠানিক স্বাক্ষর হয়েছে কি না কিংবা এর শর্তগুলো কী—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ ঘোষণা দেন।তিনি বলেন, চুক্তির ইতিবাচক প্রভাব হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আংশিকভাবে উন্মুক্ত করা হয়েছে। আগামী শুক্রবার (১৯ জুন) এর মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।ট্রাম্পের এ ঘোষণার পর বৈশ্বিক রাজনীতি ও জ্বালানি বাজারে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ খনিজ তেল এই হরমুজ প্রণালি দিয়েই পরিবহন করা হয়।তবে এখন পর্যন্ত ইরান সরকারের পক্ষ থেকে চুক্তির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা সত্যতা নিশ্চিত করা হয়নি। ফলে চুক্তির বাস্তবতা, এর শর্তাবলি এবং ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক মহলে অনিশ্চয়তা রয়ে গেছে।বিশ্বনেতারা এখন তেহরানের আনুষ্ঠানিক অবস্থানের অপেক্ষায় রয়েছেন।
ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, শুক্রবারের মধ্যে খুলছে হরমুজ প্রণালি: ট্রাম্প








