আনসার আহমেদ উল্লাহ : গত ৯জুলাই মঙ্গলবার গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা সংগঠনের সভাপতি মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হারুন রশীদ এবং সকলকে শুভেচ্ছা জানান সভাপতি মিনহাজুর রহমান । সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সভার আলোচ্যসূচী সকলের সামনে উপস্থাপন করেন এবং উপস্থিত সকলকে আলোচনায় অংশগ্রহণ করার আহ্বান জানান।
সভায় আলোচ্য সূচীর উপর উপস্থিত সদস্য বৃন্দ বিস্তারিত আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন যার মধ্যে অন্যতম হলো আগামী ২০ জুলাই রোজ সোমবার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হবে।
এজেন্ডা ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করবেন সহ-সভাপতি যথাক্রমে জালাল উদ্দিন মিন্টু, সৈয়দ সুহেল আহমদ, শাহ মোহাম্মাদ আব্দুল আহাদ, সালেহ আহমেদ, ওয়াহিদুর রহমান, আবুল হাসনাত চুনু, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আবুল হোসেন, ট্রেজারার ফয়েজুর রহমান, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সহসাধারণ সম্পাদক জহিরুল হক হিরু, এসিসটেন্ট ট্রেজারার মোহাইমিন আমিন, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এস রহমান রিয়াদ, কার্যকরী সদস্য নজরুল ইসলাম চৌধুরি, প্রচার সম্পাদক সৈয়দ নাঈম আহমেদ, আপ্যায়ন সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরীসহ আরও অনেক।
পরিশেষে সভাপতি সকলকে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং আগামী দিনে সংগঠনকে গতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।








