আন্তর্জাতিক ০৯ জুন ২০২৬

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ইরান: ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে দেশটির হরমুজগান প্রদেশ ও কারমান প্রদেশ সংলগ্ন এলাকায় ৫ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে।স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল সারগাজ এলাকার কাছাকাছি। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছে।অন্যদিকে, ভূমিকম্পপ্রবণ অঞ্চলে পরিণত হওয়া ফিলিপাইন এখনও শক্তিশালী ভূমিকম্পের ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছে। সোমবার দেশটিতে আঘাত হানা ৭.৮ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন কয়েকশ মানুষ।স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে সংঘটিত এই ভূমিকম্পের সময় বহু মানুষ কর্মস্থলে এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ে অবস্থান করছিলেন। আকস্মিক কম্পনে বিভিন্ন শহর ও জনপদে বহু ভবন ধসে পড়ে। কিছু স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সামাজিক যোগাযোগমাধ্যম এবং সিসিটিভি ফুটেজে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে ভূমিকম্পের তীব্রতা ও এর ধ্বংসযজ্ঞের চিত্র ফুটে উঠেছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner