আন্তর্জাতিক ০৩ জুন ২০২৬

পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করতে ইতিমধ্যে সম্মত হয়েছে। নিউইয়র্ক পোস্টের ‘পড ফোর্স ওয়ান’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এই দাবি করেন।ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দিতে পারে না এবং ইরানও ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র না রাখার ব্যাপারে সম্মতি জানিয়েছে, যা একটি বড় বিষয়। চলমান দ্বন্দ্বে ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে— এমন ধারণাও নাকচ করে দেন তিনি। ইরানের সামরিক ও অর্থনৈতিক দুর্বলতার চিত্র তুলে ধরে ট্রাম্প বলেন, ইরানের কোনো নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই এবং তাদের সেনাসংখ্যাও অত্যন্ত সীমিত। দেশটিতে কোনো নেতৃত্ব নেই উল্লেখ করে তিনি বলেন, ইরানের অর্থনীতি বর্তমানে বিপর্যস্ত। সেখানে ২৫০ শতাংশ মূল্যস্ফীতি চলছে এবং একটি দেশের যত ধরনের খারাপ পরিস্থিতি হতে পারে, তার সবই সেখানে বিদ্যমান।হরমুজ প্রণালী অবরোধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, এই অবরোধ বেশি দিন স্থায়ী হবে না এবং পরিস্থিতি খুব দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে। একই সঙ্গে ইরান ইস্যুতে সামরিকভাবে যুক্তরাষ্ট্র ব্যাপক সাফল্য পাচ্ছে বলেও দাবি করেন তিনি।ইরানের নতুন নেতৃত্ব সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প নিশ্চিত করেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই সরাসরি এই আলোচনা প্রক্রিয়ায় যুক্ত আছেন। তিনি বলেন, মোজতবা খামেনেই এই বিষয়ে অনুমোদন দিচ্ছেন, কারণ দীর্ঘ সময় ধরে সেখানে এভাবেই ব্যবস্থা চলে আসছে। প্রথমে তার বাবা এবং এখন তিনি এই উত্তরাধিকার সামলাচ্ছেন। ইরানের এই নতুন নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ ভালো যাচ্ছে উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীতে যেকোনো সময় তাদের মধ্যে একটি বৈঠকও অনুষ্ঠিত হতে পারে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner