কমিউনিটি ০১ জুন ২০২৬

রুবী হক ছিলেন এক সাহসী যোদ্ধা ও প্রবাসী বাঙ্গালী নারীদের প্রেরণার উৎস

post

প্রেস রিলিজ:  ব্রিটেনে বেড়ে উঠা কাজী শাহ রুবী হক শুধূ একজন শিক্ষক বা কমিউনিটি এক্টিভিষ্টই ছিলেননা। ছিলেন প্রবাসী বাঙ্গালী নারীদের প্রেরণার উৎস। তিনি অকালে চলে যাবেন তা কেউ ভাবতে পারেনি। অসাধারন সাংগঠনিক ক্ষমতার অধিকারী কাজী রুবী হক  ছিলেন  ধর্মান্ধ এবং উগ্রবাদের  কঠোর সমালোচক। অন্যায় অনিয়মের বিরুদ্ধে ছিলেন সব সময় সোচ্চার। একারণে তিনি  উগ্রবাদীদের টার্গেটে পরিণত হয়ে ছিলেন। গতকাল ২৮মে ২০২৬, যুক্তরাজ্য একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক, জাতীয় নারী জোট ইউকের প্রেসিডেন্ট ও বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন মহিলা শাখা ইংল্যান্ডের সভাপতি, কাজী রুবী হকের চতুর্থ মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক, মানবাধিকার নেত্রী, একজন আদর্শ গৃহীনি, একজন মা সেইসাথে একজন শিক্ষকও। ব্রিটেনে বেড়ে উঠলেও তিনি আবৃত্তি, গান এবং ইংরেজীর পাশাপশি বাংলায় কথা বলতে অভ্যস্থ ছিলেন। তাঁর দাম্পত্য জীবন ছিল সুখী। এটি সম্ভব হয়েছে তাঁর স্বামী অ্যাডভোকেট কাজী মুজিবুল হক মনি ছিলেন সব সময় তার পাশে। 

গতকাল ২৮মে ২০২৬ পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেন্স সেন্টারে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য সভাপতি সৈয়দ এনামুল ইসলামের সভাপতিত্বে  ও সহ সভাপতি জামাল আহমদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকার সাবেক সংবাদ পাঠক শামীম চৌধুরী, কবি শামীম আজাদ, বীর মুক্তিযোদ্ধা দেওেয়ান গৌস সুলতান, নারীনেত্রী হোসনেয়ারা মতিন, রেডব্রিজ কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার জোৎস্না ইসলাম, রেডব্রীজ কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার সাইদা চৌধুরী, মানবাধিকার নেত্রী  রীনা মোশার্রফ, হিউমান রাইটস কমিশনের সভাপতি  আব্দুল আহাদ চৌধুরী ও ইউকে নারী জোটের উমা জাফর।

অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওত এবং মোনাজাত করেন মাওলানা মুফতি সৈয়দ মাহমুদ আলী লংলী। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী। কাজী রুবী হকের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন রুবী হকের  স্বামী অ্যডভোকেট কাজী মুজিবুল হক মনি, রুবী হকের চাচা শাহ আলফাজুর রহমান,   মাহমুদর রহমান শানুর, চিত্র পরিচালক মনসুর আলী, নির্মূল সেন্ট্রাল কমিটির সদস্য আনসার আহমেদ উল্লাহ, নির্মূল কমিটির আন্তর্জাতিক সম্পাদক সাবেক কাউন্সিলর পুষ্পিতা গুপ্ত, অভিনেত্রী ইয়াসমিন রুহী, সাবেক কাউন্সিলার আহবাব হোসেন, নির্মূল কমিটির সাবেল সভাপতি নুরুদ্দিন আহমেদ, এডভোকেট এম. এ. করিম, শিক্ষক মিসবাহ কামাল, কবি নজরুল ইসলাম অকিব, সেচ্ছাসেবক লীগের সাদ আাহমদ সাদ, ও সাংবাদিক আব্দুল বাছির ।

অনুষ্টানে উপস্থিত ছিলেন রুবি হকের ছোট বোনের স্বামী বাতিরুল হক সর্দার, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি সৈয়দ নাহাস পাশা, জনমতের সম্পাদক মুসলেহ উদ্দিন আহমেদ, সাংবাদিক এ রহমান অলি, সঙ্গীত শিলি মোস্তাফা কামাল মিলন সাংবাদিক আজিজুল আম্বিয়া, সাংবাদিক সাজ্জাদ হোসেন, অভিনেতা শামসুদ্দিন আহমেদ বাবুল, সৈয়দ জাফর, সাবেক কাউন্সিলর শামস ইসলাম, মিশু খান প্রমুখ।


 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner