বাংলাদেশ ৩১ মে ২০২৬

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়, বাড়লো অকটেন-পেট্রোল-কেরোসিনের দাম

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ জুন মাসের জন্য ডিজেলের মূল্য অপরিবর্তিত রেখে এবং অকটেন, পেট্রল ও কেরোসিনের মূল্য ৫ টাকা বাড়িয়েছে সরকার।রোববার (৩১ মে) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে মূল্য নির্ধারণ করা হয়।এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে বিক্রিমূল্য ডিজেল ১১৫ টাকা লিটার, অকটেন ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা মূল্য  পুনর্নির্ধারণ করা হলো।সোমবার (১ জুন)  থেকে নতুন  এ মূল্য কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।এর আগে মে মাসে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner