টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন।যাত্রা পথে তুরস্কের ইস্তাম্বুলে সংক্ষিপ্ত ট্রানজিট নিয়ে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক (ইডি) গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ড. মুহাম্মদ ইউনূসের ঢাকা ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্র জানায়, সাবেক প্রধান উপদেষ্টা হিসেবে বিমানবন্দরে তাকে বিশেষ ভিআইপি মর্যাদা ও প্রোটোকল দেওয়া হয়েছে। তবে ড. ইউনূসের এই ফ্রান্স সফরের মূল উদ্দেশ্য কী কিংবা সেখানে তার কী কী নির্ধারিত কর্মসূচি রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
ফ্রান্সে গেলেন ড. ইউনূস, পেলেন ভিআইপি প্রোটোকল








