স্বাস্থ্য ২০ মে ২০২৬

একদিনে হাম কেড়ে নিলো আরও ৬ শিশুর প্রাণ

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়া হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এই শিশুরা মারা যায়।স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৩ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি ৩ জন মারা গেছে হামের নানা উপসর্গ নিয়ে। এই নতুন মৃতুসহ গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮১ জনে, যার মধ্যে ৮০ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণেই হয়েছে বলে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন।বুধবার স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ আনুষ্ঠানিক প্রতিবেদন থেকে এই উদ্বেগজনক তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ শিশুর মধ্যে ঢাকা ও বরিশাল বিভাগে দুজন করে এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে শিশু রয়েছে।অধিদফতর জানায়, শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৭০ জন। এই একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ হাজার ১৪৫ জন শিশু এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে চিকিৎসকের ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৩০ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে আরও ১৩৮ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, যার সংখ্যা ৫৭৮ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে ২৩৪ জন এবং বরিশাল বিভাগে এই সংখ্যা ছিল ১৩৩ জন। একই সাথে ল্যাব টেস্টে নিশ্চিত হাম শনাক্তের ক্ষেত্রেও ঢাকা বিভাগ শীর্ষ অবস্থানে রয়েছে, যেখানে এক দিনেই সর্বোচ্চ ১০৬ জনের হাম শনাক্ত হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner