টাওয়ার হ্যামলেটসে ধূমপানমুক্ত (স্মোক-ফ্রি) পাবলিক স্পেস তৈরির পরিকল্পনা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মতামত জানতে উদ্যোগ নিয়েছে কাউন্সিল। এই উদ্যোগের মাধ্যমে পার্ক, মার্কেট, হাই স্ট্রিটসহ বিভিন্ন জনসমাগমস্থলে ধূমপান ও ভেপিং-এর প্রভাব সম্পর্কে মানুষের অভিজ্ঞতা ও মতামত সংগ্রহ করা হবে।
কাউন্সিল জানায়, যারা ধূমপান করেন, ভেপ ব্যবহার করেন কিংবা একেবারেই করেন না - সবার মতামত এই জরিপে সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রাপ্ত তথ্য ভবিষ্যৎ নীতিমালা তৈরি, জনস্বাস্থ্য উন্নয়ন এবং সচেতনতামূলক কার্যক্রম পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জরিপের মূল উদ্দেশ্য হচ্ছে-
জনসমাগমস্থলে ধূমপান ও ভেপিং-এর প্রভাব বোঝা
পার্ক, বাজার ও রাস্তার পরিবেশ নিয়ে বাসিন্দাদের অভিজ্ঞতা জানা, এবং
স্বাস্থ্যকর ও নিরাপদ পাবলিক স্পেস গড়ে তোলার জন্য মতামত সংগ্রহ
এই সংক্ষিপ্ত জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে একজন সৌভাগ্যবান ব্যক্তি জিতে নিতে পারবেন ১০০ পাউন্ডের শপিং ভাউচার।
কাউন্সিল সকল বাসিন্দাকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে, কারণ তাদের মতামতের ভিত্তিতেই ভবিষ্যতের পরিকল্পনা আরও জনবান্ধব ও কার্যকর হবে।
জরিপে অংশ নিতে এখানে ক্লিক করুন: https://tinyurl.com/smokefreeTH
আপনার মতামত দিন - স্বাস্থ্যকর ও নিরাপদ টাওয়ার হ্যামলেটস গড়তে সহায়তা করুন।








