বিনোদন ১১ মে ২০২৬

নাট্যজন আতাউর রহমান লাইফ সাপোর্টে

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )বিনোদন: একুশে ও স্বাধীনতা পদকজয়ী বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বার্ধক্যজনিত নানা জটিলতার পাশাপাশি বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। সোমবার (১১ মে) দুপুরে তার কন্যা শর্মিষ্ঠা রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৮ মে) নিজ বাসায় আকস্মিকভাবে পড়ে যান আতাউর রহমান। এতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তৎক্ষণাৎ তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা আইসিইউ সাপোর্টের পরামর্শ দেন। তবে সেখানে সুবিধা না থাকায় পরে তাকে ধানমন্ডির হাসপাতালে স্থানান্তর করা হয়। ভর্তির পর থেকেই তার অবস্থা সংকটাপন্ন হতে থাকে।শর্মিষ্ঠা রহমান জানান, গত পরশু তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। তবে গতকাল আবার পরিস্থিতির অবনতি ঘটলে চিকিৎসকেরা তাকে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আব্বার অবস্থা এখন বেশ জটিল। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে। দেশবাসীর কাছে আব্বার সুস্থতার জন্য দোয়া চাইছি।১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করা আতাউর রহমান বাংলাদেশের মঞ্চনাটক আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের নাট্যচর্চাকে বেগবান করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। একাধারে নাট্যকার, অভিনেতা, নির্দেশক ও লেখক হিসেবে তার অবদান অনস্বীকার্য। শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান ‘একুশে পদক’ ও ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করেছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner