গ্রাম বাংলা ০৯ মে ২০২৬

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুরসালিন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।শুক্রবার (৮ মে) রাত ১টার দিকে উপজেলার ধজনগর বাতানবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিমিউল ইসলাম ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত মুরসালিন ওই এলাকার হেবজু মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল যুবক সীমান্ত এলাকায় অবস্থানকালে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মুরসালিন নিহত হন। গুলিবিদ্ধ হয়ে অন্তত ২০ জন আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।ঘটনার পর নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।এ বিষয়ে বিজিবি ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বরত সদস্যরা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তাদের কাছে কোনো স্পষ্ট তথ্য বা আনুষ্ঠানিক অভিযোগ পৌঁছেনি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner