স্বাস্থ্য ১৮ এপ্রিল ২০২৬

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ দেশে হামের প্রকোপ থামছে না কোনোভাবেই। প্রতিদিনই কোমলমতি শিশুদের প্রাণ কেড়ে নিচ্ছে সংক্রামক রোগটি। সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৪ শিশুর।একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৮ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের শরীরে।শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৭ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ১৭৮ জন শিশুর মৃত্যু হয়েছে।এই সময়কালে সারাদেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৭৮ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে বা সন্দেহজনক রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২২ হাজার ৪০৯ জন। এর মধ্যে কেবল গত ২৪ ঘণ্টাতেই হাম সন্দেহে ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮ জন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner