বাংলাদেশ ১৩ এপ্রিল ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন সহ–উপাচার্য অধ্যাপক আবদুস সালাম

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন অধ্যাপক ড. আবদুস সালামকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি (শিক্ষা) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এ.এস.এম কাশেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগ চূড়ান্ত করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১৩(১) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (একাডেমিক) পদে সাময়িকভাবে নিচের শর্তে নিয়োগ প্রদান করা হলো।শর্তের মধ্যে রয়েছে- এ নিয়োগ উপ-উপাচার্য পদে যোগদানের তারিখ হতে কার্যকর হবে; উপ-উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতাদি পাবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে এতে বলা হয়।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner