স্বাস্থ্য ০৪ এপ্রিল ২০২৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনকভাবে হামে ৭৮৭ জন আক্রান্ত হয়েছেন এবং একই সময়ে আরও চার জনের মৃত্যু হয়েছে।শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এতে বলা হয়, শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা ৬০ জন। একই সময়ে নিশ্চিত হামে দুইজনের মৃত্যু হয়েছে।একই সময়ে সন্দেহজনক হাম রোগে ৭৮৭ জন আক্রান্ত এবং চার জনের মৃত্যু হয়েছে।বিজ্ঞপ্রিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ৮২৬ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৪৭৬ জন। গত ১৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে সন্দেহজনক হামে ৯৮ জনের মৃত্যু হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ২ হাজার ৬৫৪ জন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner