টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )চট্টগ্রাম: সিঙ্গাপুর থেকে আসা এমটি ইউয়ান জিং হে নামের একটি জাহাজ ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে।মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো নবম জাহাজ। শুক্রবার বিকেলে জাহাজটি ডলফিন জেটিতে নোঙর করেছে বলে জানিয়েছেন বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মোমিতা।বন্দর সচিব সৈয়দ রফায়েত হামিম জানিয়েছেন, মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে শান গ্যাং ফা ঝান নামের আরেকটি জাহাজ আজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।এছাড়া, দুটি বড় জাহাজ এলপিজি ও এলএনজি নিয়ে বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির প্রক্রিয়ায় থাকা তেল ও গ্যাসের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।
সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ








