কমিউনিটি ২৮ মার্চ ২০২৬

“টাওয়ার হ্যামলেটসে নতুন লেজার সেন্টার ও আবাসন প্রকল্পে বড় বিনিয়োগ*

post

৬৭ মিলিয়ন পাউন্ডে হবে 

সেন্ট জর্জেস্ লেজার সেন্টার: 

# থাকবে ২টি  সুইমিং পুল 

# শিশুদের জন্য স্প্ল্যাশ প্যাড 

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্বাস্থ্য ও হাউজিং খাতে বড় ধরনের বিনিয়োগ পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। কাউনিন্সেল লক্ষ্য হচ্ছে আধুনিক লেইজার সেন্টার উন্নয়ন এবং নতুন বাড়ি নির্মাণের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নত করা। বর্তমানে ওয়াপিং সংলগ্ন সেন্ট জর্জেস্ লেজার সেন্টারের পুনর্নির্মাণ কাজ শুরু হচ্ছে । 

পাশাপাশি হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারের রূপান্তর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই দুই প্রকল্পের মাধ্যমে আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই লেজার সুবিধা তৈরি করা হবে, যা বাড়তে থাকা চাহিদা পূরণ করবে এবং স্বাস্থ্য বৈষম্য কমাতে সহায়তা করবে।

সেন্ট জর্জেস্ লেজার সেন্টারের ৬৭ মিলিয়ন পাউন্ডের পুনর্নির্মাণ প্রকল্পে একটি আধুনিক লেজার হাব গড়ে তোলা হবে। এখানে থাকবে ২৫ মিটার সুইমিং পুল, শিক্ষার্থীদের জন্য আলাদা পুল, শিশুদের জন্য স্প্ল্যাশ প্যাড, ফিটনেস সুবিধা ও নারী-নির্দিষ্ট জায়গা, পাশাপাশি ব্যাডমিন্টন কোর্টসহ বিভিন্ন কার্যক্রমের জন্য স্পেস। এই প্রকল্পের অংশ হিসেবে ৩০টি নতুন কাউন্সিল বাড়ি নির্মাণ করা হবে এবং আশেপাশের পার্ক ও খেলার জায়গাও উন্নত করা হবে। নতুন সেন্টারটি ২০২৮ সালে চালু হওয়ার কথা রয়েছে।

২০১০ সালের পর সারা দেশে প্রায় ৫০০টি সুইমিং পুল বন্ধ হয়ে গেলেও, টাওয়ার হ্যামলেটসে বিনামূল্যে সাঁতারের সুযোগ বাড়ানো হয়েছে। ইতোমধ্যে ২০ হাজারের বেশি বাসিন্দা ফ্রি সুইমিংয়ের জন্য নিবন্ধন করেছেন এবং ৩৭ হাজারের বেশি মানুষ “বি ওয়েল” মেম্বারশীপ নিয়েছেন।

অন্যদিকে, হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারের উন্নয়ন পরিকল্পনায় একটি নতুন ছয় লেনের সুইমিং পুল, বড় ও আধুনিক জিম, উইম্যান-ওনলি ফিটনেস স্পেস, মাল্টি-পারপাস স্টুডিও এবং একটি নতুন স্পোর্টস হল তৈরির প্রস্তাব রয়েছে। বর্তমান সেন্টারে সুইমিং পুল না থাকা এবং পুরোনো সুবিধার কারণে এই উন্নয়নকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেছেন, "এই বিনিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবা উন্নত করা, হাউজিং সংকট মোকাবিলা করা এবং সকলের জন্য সহজলভ্য লেজার সুবিধা নিশ্চিত করা হবে।"

এই প্রকল্পগুলো টাওয়ার হ্যামলেটসকে আরও স্বাস্থ্যকর, সক্রিয় এবং বসবাসযোগ্য একটি কমিউনিটি হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner