বাংলাদেশ ২৪ মার্চ ২০২৬

ঈদের টানা ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ টানা সাত দিনের ঈদের ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ব্যাংক-অফিস-আদালত। চলতি সপ্তাহের শনিবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ছুটি শুরু হয়।সোমবার মোট সাত দিনের নির্ধারিত সরকারি ছুটি শেষ হয়। ছুটি শেষে কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আমেজ ভাগাভাগি করছেন। তবে ঈদের পর অফিস খোলার মাত্র এক দিন পরে আবারও ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। আগামী বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ছুটি আছে।এরপরের দুদিন যথাক্রমে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে অফিস খোলার পরের দিনই আবারও তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা।এদিকে টানা পাঁচ দিন ছুটি শেষে আজ কাজে ফিরছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ঈদুল ফিতর উপলক্ষে গত ১৯ থেকে আজ ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি ঘোষণা করে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner