বাংলাদেশ ২৩ মার্চ ২০২৬

শারীরিক অবস্থার উন্নতি : কথা বলতে পারছেন মির্জা আব্বাস

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার আশাব্যঞ্জক উন্নতি হয়েছে। তিনি এখন কথা বলতে পারছেন এবং আগের চেয়ে অনেকটা ভালো বোধ করছেন।রোববার (২২ মার্চ) রাতে পারিবারিক সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।সূত্র জানিয়েছে, চিকিৎসকরা আশা করছেন, মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে উঠবেন।প্রসঙ্গত, বর্তমানে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরো আইসিইউতে চিকিৎসাধীন আছেন। গত ১১ মার্চ (বুধবার) ঢাকায় ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর উন্নতি চিকিৎসার জন্য গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেয়া হয় এবং বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় তার ব্রেন সার্জারি হয়েছিল। তার সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসির আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের ডাক্তার জাফর ইকবাল।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner