গ্রাম বাংলা ০৯ মার্চ ২০২৬

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে চলছে যৌথ বাহিনীর অভিযান

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )চট্টগ্রাম: সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। সোমবার (৯ মার্চ) ভোর ৬টা থেকে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি’র সমন্বয়ে এই অভিযান শুরু হয়।চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, যৌথ বাহিনীর ৪ হাজার সদস্য অভিযানে অংশ নিয়েছেন।জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জঙ্গল সলিমপুরের বিভিন্ন প্রবেশমুখ দিয়ে বেশ কয়েকটি দলে ভাগ হয়ে অভিযান চালাচ্ছেন।সঙ্গে রয়েছে তিনটি ডগ স্কোয়াড ও তিনটি হেলিকপ্টারে টহল। প্রবেশ ও বাহিরের পথে বসানো হয়েছে তল্লাশি চৌকি।গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসী হামলায় র‌্যাব-৭-এর উপসহকারী পরিচালক (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় র‌্যাবের মামলায় প্রধান আসামি করা হয় মোহাম্মদ ইয়াসিনকে।মামলায় আসামি করা হয় ২০০ জনকে। এরপর সেখানে সমন্বিত অভিযান চালানোর সিদ্ধান্ত হয়।নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে এশিয়ান উইমেন ইউনিভার্সিটির বিপরীতে লিংক রোডের উত্তর পাশে বিস্তৃত তিন হাজার ১০০ একর জায়গাজুড়ে জঙ্গল সলিমপুর এলাকার অবস্থান। পাহাড় কেটে বানানো এই খাসজমির বাজার মূল্য বর্তমানে কয়েক হাজার কোটি টাকা।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner