বাংলাদেশ ০৮ মার্চ ২০২৬

৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদলে যুক্তরাজ্য ও মেক্সিকোসহ পাঁচটি গুরুত্বপূর্ণ দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের সবাইকে অবিলম্বে ঢাকার সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।প্রত্যাহারকৃত কূটনীতিকরা হলেন- যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম, মেক্সিকোসহ বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূত ড. এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম (এনডিসি), এম মুশফিকুল ফজল (আনসারী) এবং ড. মো. নাজমুল ইসলাম।মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং সংশ্লিষ্ট কূটনীতিকদের অতিসত্বর তাদের বর্তমান কর্মস্থল ত্যাগ করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।এর আগে গত শনিবার (৭ মার্চ) লন্ডনে অবস্থানকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, লন্ডনে দায়িত্বরত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে। বিষয়টিকে ‘একটি সুখবর’ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি।কূটনৈতিক মহলে এই আকস্মিক রদবদল নিয়ে বেশ আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, সরকারের পররাষ্ট্রনীতিতে নতুন গতিশীলতা আনতে এবং বিভিন্ন মিশনে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner