বাংলাদেশ ০৮ মার্চ ২০২৬

বাংলাদেশ সব নারী এবং কন্যার জন্য নিরাপদ হবে: ডা. জুবাইদা রহমান

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ সব নারী এবং কন্যা শিশুর জন্য বাংলাদেশ নিরাপদ হবে-এমন আশাবাদ ব্যক্ত করেছেন জুবাইদা রহমান।রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার (৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী বাংলাদেশ নিয়ে প্রত্যাশার কথা তুলে ধরেন।ডা. জুবাইদা রহমান বলেন, অদম্য মনোবলই সবচেয়ে বড় শক্তি। বেগম খালেদা জিয়ার নারী শক্তি ছিল তার দৃঢ়তায়, আর নেতৃত্বের শক্তি ছিল সাহসে।নারী দিবসে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকারের আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, নারী যখন এগিয়ে যায়, জাতিও এগিয়ে যায়। বাংলাদেশও সব নারী এবং কন্যার জন্য নিরাপদ হবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner