গ্রাম বাংলা ০৬ মার্চ ২০২৬

বাউবি ছাত্র ঐক্য পরিষদ, খুলনা আঞ্চলিক শাখার ইফতার ও দোয়া মাহফিল

post

মোঃ রাশেদ রানাপবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাউবি ছাত্র ঐক্য পরিষদ (একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন), খুলনা আঞ্চলিক শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার বিকাল ৫:১৫ মিনিটে খুলনাস্থ নিউ কাইফেং চায়নিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউবি ছাত্র ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি মোঃ মেহেদী হাসান, সঞ্চালনা

য় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান মাসুম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহমুদুল আমিন, আঞ্চলিক পরিচালক (ইনচার্জ), রিজিওনাল সেন্টার, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে- প্রফেসর মো. মনিরুল ইসলাম সরদার, অধ্যক্ষ, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, এ এস এম আনিসুর রহমান, অধ্যক্ষ, দৌলতপুর কলেজ (দিবা-নৈশ), দৌলতপুর, মোঃ শহিদুল্লাহ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), রূপসা কলেজ, পূর্ব রূপসা, এস, এম, আব্দুস সালাম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), আহছানউল্লাহ কলেজ, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, গভর্নিং বডির সদস্য, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ ও সাবেক জিএস, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, শহিদুল ইসলাম জোয়ার্দ্দার, প্রধান শিক্ষক, সরকারি মহসিন স্কুল, দৌলতপুর, শেখ আব্দুল আহাদ, প্রধান শিক্ষক, বি.কে ইউনিয়ন ইনস্টিটিউশন, মোঃ মাহাবুর রহমান, প্রধান শিক্ষক, রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়। উন্নত ও মানসম্মত শিক্ষা ব্যবস্থাপনার বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংগঠনের কর্মকর্তাগণ যথাক্রমে- মোঃ শফিকুল শেখ, মোঃ জাহিদ হোসেন, মোঃ আজিম উদ্দিন, মাজহারুল হক লিয়ন, মোঃ রাশেদ রানা, খুরশীদ আলম, এস এম তোজাম্মেল হক, জিয়াউল হক জিয়া, ফারজানা রহমান, ফাতেমা আক্তার, সোনালী আক্তার, নাসরিন রিয়া, মোহাম্মদ রাশেদ, রায়হান খান, মোঃ শুভ হাওলাদার প্রমুখ।




আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner