ধর্ম/আইন-আদালত ০৫ মার্চ ২০২৬

হাইকোর্টে জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না। আদালতে জামিন আবেদনের ওপর শুনানির করেন আইনজীবী তামান্না ফেরদৌস। পরে তিনি আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।এর আগে গত ২২ জানুয়ারি সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত বছরের ডিসেম্বর থেকে তিনি কারাগারে আছেন।গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাবাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন ১৫ ডিসেম্বর তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন হাকিম। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর কারাগারে পাঠানো হয় তাকে। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner