কমিউনিটি ০৩ মার্চ ২০২৬

সুনামগন্জ জেলা এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

post

আনসার আহমেদ উল্লাহ : গত ২ মার্চ পূর্ব লন্ডনের স্থানিয় একটি অভিজাত রেষ্টুরেন্টে সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাষ্টের উদ্দোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জুবায়ের আহমদ হামজার সভাপতিত্তে, সাধারন সম্পাদক নুরুল হকের পরিচালনায় এবং জান্নাতুল ইসলাম বাবুলের কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রয়ডনের ডেপুটি সিভিক মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র হোমায়ুন কবির, ইউকে বাংলা প্রেস ক্লাবের সভাপতি রেজা ফয়সল আহমদ চৌধুরী শুয়েব, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক পুলিশ কর্মকর্তা আবাব আহমদ, সাবেক স্পিকার খালিছ উদ্দিন আহমদ, কাউন্সিলার সিরাজুল ইসলাম, আংগুর আলী, শামিম আহমদ, আজিজ চৌধুরী, ডাক্তার গিয়াশ উদ্দিন ও সাংবাদিক সৈয়দ জহরুল হক,প্রমুখ ।বক্তাগন সংগঠনের ভুয়সী প্রশংসা করেন এবং সুনামগন্জ জেলা এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে নির্মানাধীন হিজলা মাষ্টার বাড়ী লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা নির্মাণে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন, পরে আজিবন সদস্যদের হাতে সম্মাননা সার্টিফিকেট তোলে দেওয়া হয় ।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner