বাংলাদেশ ২০ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে ডা. মনোয়ারুল কাদির বিটুকে নিয়োগ দিয়েছে সরকার।জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।নিয়োগপ্রাপ্ত ডা. মনোয়ারুল কাদির বিটু পূর্বে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কার্ডিওলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।ছাত্রজীবনে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।এছাড়া দেশের খ্যাতিসম্পন্ন এই চিকিৎসক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর  যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner