টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তারেক রহমান।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বাবা-মার কবরে যান তিনি। সেখানে তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।জিয়ারতের সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মীনি ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকরসহ সহধর্মী শামিলা রহমান।এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।এর আগে সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান।
বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান








