টাওয়ার হ্যামলেটস কাউন্সিল একটি নতুন ও উন্নত টেলিফোনি সিস্টেম আপগ্রেড কার্যক্রম শুরু করেছে, যাতে বাসিন্দারা আরও দ্রুত ও সহজে কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন।
নতুন সিস্টেমটি ফোন কলের মান উন্নত করবে, অপেক্ষার সময় কমাবে এবং দক্ষতার সাথে বাসিন্দাদের প্রশ্নসমূহের জবাব দিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
নতুন সিস্টেমে সুইচওভার সম্পন্ন করতে, ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার কাউন্সিলের সব ফোন লাইন সাময়িকভাবে বন্ধ থাকবে। এ দিনে বাসিন্দারা ফোনের মাধ্যমে কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারবেন না।
ফোন লাইন সাময়িকভাবে বন্ধ থাকলেও, বাসিন্দারা কাউন্সিলের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন সেবা, বারাজুড়ে অবস্থিত রেসিডেন্টস হাব এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে কাউন্সিলের সেবা গ্রহন করতে পারবেন।
এ ছাড়াও জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য জরুরি হাউজিং মেরামত সার্ভিস, সোশ্যাল কেয়ার সার্ভিস, অ্যান্টি‑সোশ্যাল বিহেভিয়ার রিপোর্ট নাম্বারগুলো পুরোদিন খোলা থাকবে
৪ ফেব্রুয়ারি বুধবার থেকে কাউন্সিলের স্বাভাবিক ফোন সেবা পূর্ণাঙ্গভাবে আবার চালু হবে।
গুরুত্বপূর্ন এই আপগ্রেড কার্যক্রম চলাকালে ধৈর্য ও সহযোগিতার জন্য বারার বাসিন্দাদের কৃতজ্ঞতা জানিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।








