হলিডে অ্যাক্টিভিটিজ অ্যান্ড ফুড (HAF) প্রোগ্রাম ২০২৬ সালের জন্য ডেলিভারি পার্টনার হতে আগ্রহী সংগঠনগুলোকে আমন্ত্রণ জানাচ্ছে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল। এ উপলক্ষে একটি ওপেন ডে আগামী ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার, দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত, হোয়াইটচ্যাপেল রোডস্থ টাওয়ার হ্যামলেটস টাউন হল-এর গ্রোসার উইংয়ে অনুষ্ঠিত হবে।
ওপেন ডেতে অংশগ্রহণকারীরা জানতে পারবেন HAF প্রোগ্রাম কী অফার করে, কারা অর্থায়নের জন্য যোগ্য, কীভাবে আবেদন করতে হয় এবং আগামী বছরের জন্য কী কী সুযোগ রয়েছে।
ডিপার্টমেন্ট ফর এডুকেশন - এর অর্থায়নে পরিচালিত এই প্রোগ্রামটি ক্রিসমাস, ইস্টার ও গ্রীষ্মকালীন ছুটিতে শিশুদের জন্য বিনামূল্যে খাবার এবং বিভিন্ন শিক্ষামূলক ও আনন্দদায়ক কার্যক্রমের সুযোগ দেয়। গত বছর সারা দেশে ৭০,০০০-এর বেশি শিশু এতে অংশ নিয়েছে, যা প্রোগ্রামটির ক্রমবর্ধমান প্রভাবকে তুলে ধরে।
যেসব সংগঠন ইস্টার ২০২৬-এর জন্য অর্থায়নের আবেদন করতে আগ্রহী, তাদের জানিয়ে রাখা হচ্ছে যে আবেদনের শেষ তারিখ ২৫ জানুয়ারি ২০২৬। ওপেন ডে হলো আবেদন করার আগে প্রশ্ন করার, প্রয়োজনীয় শর্ত বোঝার এবং টিমের সঙ্গে সরাসরি কথা বলার একটি ভালো সুযোগ।
আপনি যদি যুক্ত হওয়ার কথা ভাবেন, অথবা শুধু আরও জানতে চান, তাহলে ১৪ জানুয়ারির এই ওপেন ডে-তে চলে আসুন।
আপনার উপস্থিতি নিবন্ধন করতে বা কোনো প্রশ্নের জন্য অনুগ্রহ করে এই ঠিকানায় যোগাযোগ করুন: haf@towerhamlets.gov.uk
টাওয়ার হ্যামলেটস-এর প্রোগ্রাম সম্পর্কে আরও তথ্য এবং আবেদন লিংক পাওয়া যাবে এখানে: www.towerhamlets.gov.uk/HAF








